← ভেট বন্ধু হোমপেজ

ব্যবহারের শর্তাবলি

কার্যকর তারিখ: ১১ অক্টোবর ২০২৬ • ভেট বন্ধু সেবা কেন্দ্র (Vet Bondhu Seba Kendra)

১. সেবার বর্ণনা

ভেট বন্ধু একটি ডিজিটাল প্রাণী স্বাস্থ্য প্ল্যাটফর্ম — অনলাইন DVM পরামর্শ ও ভিডিও কল, ই-প্রেসক্রিপশন, প্যারা ভেটের ফিল্ড সেবা, ডায়াগনস্টিক ল্যাব নেটওয়ার্ক, খামার ব্যবস্থাপনা (ERP) এবং অনলাইন বাজার এই প্ল্যাটফর্মের অংশ। অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করলেই আপনি এই শর্তাবলিতে সম্মত হচ্ছেন।

২. অ্যাকাউন্ট ও যাচাই

  • সঠিক মোবাইল নম্বর ও তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে; আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার দায়িত্ব আপনার।
  • DVM ডাক্তার, প্যারা ভেট ও ল্যাব — এই পেশাদার ভূমিকাগুলোর জন্য নথি যাচাই বাধ্যতামূলক। যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পেশাদার সেবা প্রদান বন্ধ থাকবে।
  • প্রতি মালিক সর্বোচ্চ ৫টি খামার যুক্ত করতে পারবেন (Super Admin প্রয়োজনে এই সীমা পরিবর্তন করতে পারেন)।

৩. চিকিৎসা নিরাপত্তার নিয়ম (অবিচ্ছেদ্য অংশ)

  • রোগ নির্ণয়, চিকিৎসা ও প্রেসক্রিপশন শুধুমাত্র যাচাইকৃত রেজিস্টার্ড DVM ডাক্তার দিতে পারেন।
  • প্যারা ভেট নিজে থেকে কোনো চিকিৎসা দেন না — তিনি DVM-এর নির্দেশনা অথবা পূর্বের DVM প্রেসক্রিপশন অনুযায়ী সেবা বাস্তবায়ন করেন। অ্যাপে চিকিৎসা বাস্তবায়নের ধাপ DVM নির্দেশনা যুক্ত না হলে বন্ধ (locked) থাকে।
  • নির্দিষ্ট জরুরি ক্ষেত্রে প্যারা ভেট শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা (ফার্স্ট এইড) দিতে পারেন এবং সাথে সাথে DVM-কে জানানো বাধ্যতামূলক।
  • হিটের পূর্বাভাস, গর্ভধারণের সময়কাল ও সম্ভাব্য প্রসবের তারিখসহ সব পূর্বাভাস "আনুমানিক" হিসেবে চিহ্নিত — এগুলো নিশ্চয়তা নয়।
  • গুরুতর জরুরি অবস্থায় অনলাইন পরামর্শের অপেক্ষা না করে নিকটস্থ ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করুন।

৪. পেমেন্ট, ওয়ালেট ও কমিশন

  • পেমেন্টের মাধ্যম: ক্যাশ অন ডেলিভারি এবং বিকাশ/নগদ/রকেটে ম্যানুয়াল পেমেন্ট (ট্রানজেকশন নম্বর যাচাইয়ের পর নিশ্চিত করা হয়)।
  • ওয়ালেটের ব্যালেন্স হিসাবখাতা (ledger) থেকে নির্ণীত; সব ফেরত ওয়ালেটে ক্রেডিট হিসেবে দেওয়া হয়।
  • পেশাদার সেবা ও বাজারের বিক্রিতে প্ল্যাটফর্ম কমিশন বর্তমানে ১০% (কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে পরিবর্তন করতে পারেন)।
  • Farmer Pro সদস্যপদ: মাসিক ৳৯৯ অথবা বার্ষিক ৳৯৯০ — সুবিধা: অগ্রাধিকার কেস, মাসিক খামার রিপোর্ট (PDF) ও অগ্রাধিকার সাপোর্ট।

৫. বাতিল ও রিফান্ড নীতি

  • পরামর্শ (কেস): DVM গ্রহণ করার আগে বাতিল করলে পূর্ণ ফেরত; গ্রহণের পর বাতিলে ৫০% ফেরত।
  • ফিল্ড ভিজিট: প্যারা ভেট রওনা হওয়ার আগে বাতিলে পূর্ণ ফেরত; রওনার পর বাতিলে ভিজিট ফির ৫০% ফেরত।
  • ল্যাব পরীক্ষা: নমুনা দেওয়ার আগে বাতিলে পূর্ণ ফেরত; নমুনা ল্যাবে পৌঁছানোর পর ফেরত প্রযোজ্য নয়।
  • বাজারের পণ্য: ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে ডেলিভারির ৪৮ ঘণ্টার মধ্যে অভিযোগ জানালে বদলি অথবা পূর্ণ ফেরত।
  • সদস্যপদ: কেনার ৩ দিনের মধ্যে, সুবিধা ব্যবহার না করে থাকলে পূর্ণ ফেরত।
  • সব রিফান্ড ওয়ালেটে দেওয়া হয় এবং হিসাবখাতায় recorded থাকে। যেসব সেবার ফি বর্তমানে অ্যাপের বাইরে নেওয়া হয়, সেখানে এই নিয়ম ফি আদায়ের মাধ্যম অনুযায়ী প্রযোজ্য হবে।

৬. বাজার ও প্রেসক্রিপশনের পণ্য

বাজারের পণ্য আপাতত প্ল্যাটফর্মের নিজস্ব দোকান থেকে বিক্রি হয়। যেসব পণ্যে প্রেসক্রিপশন বাধ্যতামূলক, সেগুলো বৈধ ই-প্রেসক্রিপশন যাচাই ছাড়া বিক্রি করা হয় না।

৭. গ্রহণযোগ্য ব্যবহার

ভুয়া তথ্য বা নথি জমা দেওয়া, অন্যের অ্যাকাউন্ট ব্যবহার, সেবার অপব্যবহার বা প্রতারণার চেষ্টা করলে কর্তৃপক্ষ কারণ উল্লেখ করে অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করতে পারেন। অভিযোগ ও রেটিং সৎভাবে দিতে হবে।

৮. দায়িত্বের সীমা

আমরা যাচাইকৃত পেশাদারদের মাধ্যমে সর্বোচ্চ যত্নে সেবা দেওয়ার চেষ্টা করি; তবে অনলাইন পরামর্শ শারীরিক পরীক্ষার সম্পূর্ণ বিকল্প নয়। আনুমানিক তারিখ/পূর্বাভাসের ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তের ক্ষেত্রে ব্যবহারকারীকে নিজ বিচক্ষণতা প্রয়োগ করতে হবে।

৯. শর্তের পরিবর্তন ও যোগাযোগ

শর্তাবলি পরিবর্তন হলে এই পেজে আপডেট করা হবে। যেকোনো প্রশ্নে যোগাযোগ করুন:
📞 01704-369389 • 💬 WhatsApp • ✉️ [email protected]